বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে প্রতিরোধ বা থামিয়ে দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল। গত শনিবার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন, ডা. জাহিদ হোসেন বলেন, ৭৫-এ সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে মেজর জিয়া এ দেশকে মুক্তির পথ দেখিয়েছেন। জিয়াউর রহমান জন্মের পর থেকেই নিজেকে তৈরি দেশকে নেতৃত্ব দেয়ার জন্য। তার কালজয়ী দর্শনের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী দল। তার সর্বশ্রেষ্ঠ অবদান স্বাধীনতার ঘোষণা। তিনি বলেন, এ দেশে আওয়ামী লীগ হচ্ছে একটি অন্যায়, অনাচারের দল। বাকশাল কায়েম করে তারা দেশে গণতন্ত্রকে হত্যা করেছিল। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপিকে প্রতিরোধ বা ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল। স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তিনি বলেন, শহীদ জিয়া এ দেশের মানুষকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন। যখন এ দেশে মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। মাত্র চারটি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। বেগম জিয়া এ দেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন। এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। যার মাধ্যমে বাংলাদেশ নতুন রূপে দেশ গড়ে উঠবে। বিএনপির এই নেতা আরও বলেন, ২৪ আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধদের দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আসলে তারা কোনও দলের নয়, তারা এ দেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আমাদের মনে রাখতে হবে ৪৭ বাদ দিয়ে ৭১ হবে না, ৭১ বাদ দিয়ে ৭৫ হবে না, ৭৫ বাদ দিয়ে ৯০ হবে না, ৯০ বাদ দিয়ে ২৪ হবে না। তাই সকল গুম খুনের বিচার করতে হবে। যারা নির্বিচারে গুলি করে আমাদের ভাইবোনদের হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল প্রমুখ।
আরও সংবাদ

শেখ হাসিনা-ভারত ইস্যুতে শামা ওবায়েদ/কারও সঙ্গে স্বামী-স্ত্রীর সর্ম্পক চাই না
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 18, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের ওপর বেশি নির্ভর ছিল। আমরা কারও […]

ফলাফল মেনে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 15, 2026
- 0
জ্যেষ্ঠ প্রতিবেদকতিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের পথ এখন পরিষ্কার—মানুষের আস্থা অর্জন করা, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া।শুক্রবার […]

নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন: সালাহউদ্দিন
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 13, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কিছু সংস্কার প্রয়োজন, সাথে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও প্রয়োজন বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার […]

