কাজী মামুন, পটুয়াখালী প্রতিনিধি: গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাময়িক সময়ের জন্য লাখো মানুষ পানিবন্দি অবস্থায় কাটিয়েছেন। জেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা শাখার তথ্য অনুযায়ী, আটটি উপজেলায় আংশিক ও সম্পূর্ণ মিলিয়ে আঠারোশোর মত ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে বেশি ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের মুখে পড়েছেন জেলার চরাঞ্চলের মানুষেরা। বিশেষত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলায় অন্তত ছয়টি চরের বেড়িবাঁধের বাইরে ও ভেতরে থাকা মানুষ বেশি ক্ষতির মধ্যে পড়েছেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো। সাগরের পানির তোড়ে ভেঙে গেছে কুয়াকাটা সাগরপাড় রক্ষায় চার কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়ক। টানা বৃষ্টি, ঝড়ো বাতাস ও নদীর পানির তোড়ে গলাচিপা, কলাপাড়া, দশমিনা, বাউফল উপজেলার অর্ধশত চর এলাকার নিম্নাঞ্চল উচ্চ জোয়ারে দফায় দফায় প্লাবিত হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানান জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, দুর্গতদের জন্য বৃহস্পতিবার আট উপজেলায় তাৎক্ষণিকভাবে শুকনা খাবার, তিন লাখ টাকা, ঢেউটিন বিতরণের জন্য নয় লাখ করে টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া মোট ৮৪ টন চাল সরবরাহ করা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথ বলেন, উপজেলার চর মোন্তাজ, চালিতাবুনিয়া, চর নজির, চর আন্ডাসহ ছয়টি চরে দফায় দফায় প্লাবিত হয়ে অন্তত ১১ হাজার পরিবারের ৩৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে ক্ষতি শিকার হয়েছেন। এদের মধ্যে কিছু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে পানির চাপ কমে গেছে। এতে ৬০টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, উপজেলার তিনটি পয়েন্টে পানি ঢুকে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন থেকে চার ঘণ্টা এসব এলাকার মানুষ পানিবন্দি ছিল। পরে ভাটার টানে পানি নেমে যাওয়ায় ক্ষতি কম হয়েছে। তারপরেও গাছপালা উপড়ে চারটি বসতঘর সম্পূর্ণ এবং ৫২টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও সংবাদ

আসছে মাছ ধরায় নিষেধাজ্ঞা, ৫০ হাজার ৭৫০ জন জেলেকে মাসে দেয়া হবে ৪০ কেজি চাল
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 25, 2026
- 0
কাজী মামুন,পটুয়াখালী জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল দুইমাস মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ ইলিশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। […]
পায়রা সমুদ্রবন্দর-তাপবিদ্যুৎ কেন্দ্র ও কুয়াকাটাকে ঘিরে সক্রিয় ভূমিদস্যুরা
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 1, 2025
- 0
সৌমিত্র সুমন (পটুয়াখালী) কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র ও কুয়াকাটাকে ঘিরে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এ অঞ্চলের গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশি-বিদেশি বিনিয়োগ বেড়ে […]

কলাপাড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করেছে আইনজীবীরা
- Daily Nabochatona
- মার্চ 5, 2025
- 0
সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের ঘুষ-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা অনিয়মের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেছে আইনজীবীরা। গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমকে […]

