চট্টগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে বন্দর ট্রাফিক পুলিশের অভিযান

সওকত আলী খান বাদল, চট্টগ্রাম

চট্টগ্রামে বন্দরে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ, যানযট নিরসনও শৃঙ্খলা ফেরাতে সড়ক দখল করে অবৈধ দোকান পাট উচ্ছেদ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করছে বন্দর ট্রাফিক পুলিশ। বুধবার সকালে নগরীর পতেঙ্গা ও স্টিল মিল এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ফুটপাত দখল করে গড়ে উঠা হকার ও দোকান পাট সরিয়ে সড়কে চলাচলের উপযোগী এবং অবৈধ অটোরিকশা-এইচপাওয়ার ত্রুটিপূর্ণ যানবাহন আটকের করে ডাম্পিং করা হয়।

জানাযায়, পতেঙ্গার কাটগড় ও স্টিল মিল এলাকায় সড়কের উপর প্রতিনিয়ত ভাসমান বাজার বাসিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যার ফলে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হয় আর ভোগান্তি পোহাতে হয় সড়কে যাতায়াত করা সাধারণ শ্রমজীবী মানুষকে। অবশেষে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে

সড়কের উপর এ সকল ভাসমান দোকান ও হকার সরিয়ে দিতে সকাল থেকে মাঠে নামে বন্দর ট্রাফিক পুলিশ। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করে দেওয়া হয়। সড়কে নানা দুর্ঘটনা প্রতিরোধ ও সার্বিক শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বন্দর বিভাগের পক্ষ থেকে সিএমপ্#ি৩৯;র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবির আহমেদে নির্দেশে এমন অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়। এসময় অভিযানে অংশ নেন ট্রাফিক বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ সালাউদ্দিন, ট্রাফিফ ইন্সপেক্টর (টিআই) এডমিন-মশিউর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পতেঙ্গা, মোহাম্মাদ সেলিমসহ অন্যন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন