মাগুরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

মাগুরায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫। শনিবার (২৫ মে) সকাল ১০টা ৩০ মিনিটে মাগুরা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বারের বিজ্ঞান সপ্তাহে থাকছে বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনী, কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা। জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে নির্বাচিত ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এই আয়োজনে। অংশগ্রহণকারীরা ২৭টি স্টলে বৈচিত্র্যময় ও শিক্ষণীয় প্রকল্প উপস্থাপন করছেন, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, সিভিল সার্জন ডা. মো. শামীম কবীর, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রিজভী জামান এবং জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল। জেলা প্রশাসন, মাগুরা’র আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর তত্ত্বাবধানে ২৫ ও ২৬ মে ২ দিনব্যাপী এই আয়োজনটি চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠান তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা, উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

মন্তব্য করুন