কেশবপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে কাউন্টার ব্যবসায়ীকে জরিমানা

রাজীব চৌধুরী, কেশবপুর

যশোর জেলার কেশবপুরে ঈদ পরবর্তী ঢাকা যাওয়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায়, ৩ পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ঈদের ছুটি শেষে কেশবপুর থেকে বিভিন্ন রুটে যাওয়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩ পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৪ এপ্রিল শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। কেশবপুরে মামুন পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ২ হাজার টাকা, সৌদিয়া পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও এইচ আর পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সকল পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে জরিমানা করায় জনমনে ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। আগামীতে সকল সেক্টরে এই ধরনের প্রতারকদের আইনের আওতায় আনার দাবি কেশবপুরের আপামর জনসাধারণের।

মন্তব্য করুন