সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া (৫৭) কে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে দুইটার দিকে পৌরশহরের ইসলামপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দীন মাহমুদ জানান, কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বাবুল মিয়াকে কলাপাড়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ
আরও সংবাদ

নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত
- Daily Nabochatona
- জুন 20, 2025
- 0
নড়াইল প্রতিনিধি প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় নড়াইলের “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। […]

অসময়ে যমুনা নদীর ভাঙনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বসতবাড়ি ও ফসলি জমি বিলীন, স্থায়ী বাঁধের দাবি
- Daily Nabochatona
- মার্চ 3, 2026
- 0
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা বর্তমানে তীব্র নদী ভাঙনের কবলে রয়েছে। যমুনা নদীর পানি কমতে শুরু করায়, নদীর তীরে বসতবাড়ি, ফসলি জমি এবং […]
ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 24, 2026
- 0
সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি রোববার সকালে ওই পুকুরে সেচ দিয়ে গুলিগুলো […]

