কাজী মামুন, পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখার সদস্য সচিব সালাহ্উদ্দিন রিপন শরীফকে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করায় পটুয়াখালী জেলা রিপোটার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন সালাহ্উদ্দিন রিপন শরীফ। সংবাদ সম্মেলন সালাহ্উদ্দিন রিপন শরীফ বলেন, গত ১৮ তারিখে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদল থেকে আমাকে বহিষ্কার করা হয়। আমাকে কেন বহিস্কার করা হয়েছে তাও আমি এখনও জানিনা। আমার নেতৃত্বে যুবদলসহ বিএনপি এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সংগঠিত থেকে রাজপথে লড়াই-সংগ্রাম করেছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে জোড়া খুনের মিথ্যা হত্যা মামলা দিয়ে আমি এবং আমার ৮ জন আত্মীয়কে বাকশালী আদালত যাবজ্জীবন সাজা দিয়েছে। এরপরও আমি আওয়ামী লীগের সাথে আপোষ না করায় ৩ টি অস্ত্র দিয়ে জঅই অনেক নাটকীয়তা করে গ্রেপ্তার করেছিল। দলীয় নেতাকর্মী, জনগণ এবং আপনারা সারারাত জেগে মহাসড়ক অবরোধ এবং থানা পাহাড়ায় না থাকলে আমাকে ক্রসফায়ার দিয়ে হত্যা করতো। বিগত ১৭ বছরে বেশিরভাগ সময়ই আমাকে জেল হাজতে কাটাতে হয়েছে আমি আপনাদের মাধ্যমে তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার অজান্তে হলেও এলাকায় খোঁজ খবর নিবেন, আমার নিজের অজান্তে কোনো ভুলত্রুটি করে থাকলে ক্ষমা করে
আরও সংবাদ

কাফির বাড়ি পুড়িয়ে ফেলায় কলাপাড়া থানায় মামলা দায়ের
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 13, 2025
- 0
সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত সাড়ে […]

পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- Daily Nabochatona
- মে 3, 2025
- 0
কাজী মামুন, পটুয়াখালী নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও হাদীস বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলসহ বিভিন্ন দাবীতে ৩ মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ […]

উপকূলীয় অঞ্চলে পাট ও পাটবীজ উৎপাদন বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ
- Daily Nabochatona
- জুন 28, 2026
- 0
সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি উপকূলীয় অঞ্চলে পাটের বীজ, পাট ও পাটজাতীয় আঁশের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পটুয়াখালীর […]

