মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুথালী উপজেলার কামারখালী ইলিশের আড়তে কমেছে জাতীয় মাছ ইলিশের দাম। তবে নেই তেমন কোন পাইকের যা আছে তাও আবার কম তবে এর মধ্যে বাকী পাইকের সংখ্যা বেশী। আড়তে আশানুরূপ পাইকের না পাওয়ায় হতাশ আড়তদাররা। সোমবার (১০ই জানুয়ারি) সকালে সরেজমিন উপজেলার কামারখালী ইলিশের আড়ত ঘুরে দেখা যায়, হাঁকডাকেও পাইকেরদের সাড়া পাওয়া যাচ্ছে না। যে ইলিশ মাছের দাম কম সেগুলোর দিকেই নজর পাইকেরদের। আড়তদাররা জানান, আড়তে ইলিশের সরবরাহ খুব বেশি। তবে বাজারে ইলিশের চাহিদা কমেছে। ফলে কম লাভেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। গত সপ্তাহ বরিশাল ৩০০-৪০০ গ্রাম ওজনের প্রতিকেজি ইলিশ ৮০০-১০০০ টাকায় বিক্রি হয়েছে। তখনো পাইকের সংকট ছিল। এখন বরিশাল ৩০০-৪০০ গ্রাম ওজনের প্রতিকেজি ইলিশ ৭০০-৮০০ টাকা কেজি বিক্রি হলেও পাইকের আরও কমেছে। আর চিটাগাং বিক্রি হচ্ছে ৫০০টাকা কেজি। আড়তদার আব্দুল আহাদ বিশ্বাস বলেন, ‘আড়তে ইলিশের সরবরাহ বেশি। তবে অনেক পাইকের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দাম কমলেও পাইকেরদের কাছে বেশি দাম মনে হচ্ছে। এজন্য পাইকের এলে সামান্য লাভে বিক্রি করা হচ্ছে।’এ ছাড়া সামসু, শফিক, বিপ্লব এবং রেন্টু আড়তদারদের অবস্থা শোচনীয় মাছ আছে পাইকের নাই বললেই চলে।
আরও সংবাদ
আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 24, 2025
- 0
মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার সরকারি আড়পাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রয়ারি) দিনব্যাপী আড়পাড়া […]
সাতক্ষীরা প্রাণসায়ের খালের পানি প্রবাহ ঠিক রাখতে ময়লা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহব্বান
- Daily Nabochatona
- এপ্রিল 27, 2026
- 0
শেখ হাসান গফুর, সাতক্ষীরা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার সকালে সাতক্ষীরা […]
নোনয়নপত্র বৈধ ঘোষণায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের প্রতিক্রিয়া
- Daily Nabochatona
- জানুয়ারি 4, 2026
- 0
মোহাম্মদ আলী, ভোলা ভোলা সদর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার […]
