মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর পলাশে ভাড়া অটোরিকশায় যাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সুমন মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা ও তার বাবাকে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের রাজমিস্ত্রি আলম মিয়ার ছেলে। আহত আলম মিয়াকে (৫৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে জয়নগর এলাকার হিমেল নামের এক যুবক ও তার সহযোগীরা একটি অটোরিকশা ভাড়া নিয়ে ডাঙ্গা বাজারের দিকে যেতে চাইলে চালক যেতে রাজি হননি। পরে একই এলাকার মুকুল মিয়া নামের একজন তার অসুস্থ মাকে কবিরাজের কাছে নিয়ে যেতে অনুরোধ করলে অটোচালক নিয়ে যেতে রাজি হন। এতে হিমেল ক্ষিপ্ত হয়ে অটোচালক ও মুকুলের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। একপর্যায়ে মুকুলকে দেখে নেয়ার হুমকি দেন হিমেল ও তার সহযোগীরা। পরে রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যান হিমেল ও তার সহযোগীরা। মুকুল ঘর থেকে বের না হলেও ঘটনা দেখতে আসেন প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তার ছেলে সুমন মিয়া। এ সময় তাদেরকে মুকুলের লোকজন ভেবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান হিমেল ও তার সহযোগীরা। স্বজন ও স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং আলম মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পলাশ থানা পুলিশ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
আরও সংবাদ
নিজ এলাকায় সংবর্ধিত হলেন বিএনপি নেতা আলাউদ্দিন
- Daily Nabochatona
- নভেম্বর 26, 2025
- 0
হেলাল উদ্দিন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের কৃতি সন্তান আলাউদ্দিন আহমেদ-কে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত […]

উত্তরখান মাজার জিয়ার করে, ধানের শীষ প্রতীকে প্রচারণা শুরু এস এম জাহাঙ্গীর হোসেন
- Daily Nabochatona
- জানুয়ারি 23, 2026
- 0
মাসুদ রহমান বিজয়রাজধানী উত্তরখান এলাকায় শাহ কবির রহঃ মাজার জিয়ারত করে ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে […]

ফরিদপুরে সুন্নতে খৎনায় নাচ-গানের অনুষ্ঠানে সংঘর্ষ আহত ২৫
- Daily Nabochatona
- জুন 11, 2025
- 0
ব্যুরো চিফ, ফরিদপুর ফরিদপুরের ভাঙ্গায় সুন্নতে খৎনা উপলক্ষে আয়োজিত ‘হলুদ সন্ধ্যা’ অনুষ্ঠানের নাচ-গান দেখতে যেয়ে দু’দল উঠতি বয়সী কিশোরদের মাধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ […]

