পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, বিএনপি নেতা মনসুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা




