লামা ( বান্দরবান) সংবাদদাতা : লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবহেলায় পড়ে আছে টংগাঝিরি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়টিতে শিক্ষার সার্বিক পরিবেশ না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষাজীবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম জানান,আমরা শিক্ষকদের বেতন দিতে পারছিনা, শিশুদের জন্য খেলার মাঠের অভাব রয়েছে, পয়ঃনিস্কাশনের সুব্যবস্থা নেই,এলাকাবাসী হতদরিদ্র হওয়ায়, তারাও স্কুলের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দিতে অপারগ।তাই স্কুলের সার্বিক উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। স্কুলের সভাপতি পাইনস্যা প্রু ত্রিপুরা জানান, স্কুলে পর্যন্ত রুম ও শিক্ষা উপকরণের সংকট রয়েছে। শিক্ষার সার্বিক পরিবেশ নিশ্চিত ও সরকারীকরণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।
লামায় অযত্নে পড়ে আছে টংগাঝিরি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়




