নারী ও শিশুবিষয়ক বিচারিক সাড়াদান সংক্রান্ত কর্মশালায় অংশ নেবেন ১৮ নারী বিচারক

নবচেতনা আইন ও আদালত ডেস্ক : রোহিঙ্গা বাস্তুচ্যুতির প্রেক্ষাপটে নারী ও শিশুদের সুরক্ষা ও অধিকারসংক্রান্ত বিচারিক সাড়াদান জোরদারে কক্সবাজারে দুই দিনব্যাপী এক কর্মশালায় অংশ নেবেন ১৮ জন নারী বিচারক।

আজ বাংলাদেশ উইমেন জাজেস অ্যাসোসিয়েশন (বিডব্লিউজেএ) এর পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২ ও ৩ ডিসেম্বর কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং বিডব্লিউজেএ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করছে। কর্মশালায় মনোনীত বিচারকদের অংশগ্রহণসহ যাবতীয় ব্যয় বহন করবে ইউএনএইচসিআর।
নবচেতনা/এআর