করিম ইসহাক, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতের সি আর ২৬১/২৬ নং মামলার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগ এনে গত ১০ নভেম্বর রাজবাড়ীর পুলিশ সুপারে কাছে লিখিত ভাবে অভিযোগ করেছেন বালিয়াকান্দি উপজেলার অলংকারপুর গ্রামের রেহানা পারভীন রিনা নামে এক নারী। তিনি তার ওই অভিযোগের আবেদন পত্রে দাবি করেন যে, উল্লেখিত সি আর ২৬১/২৬ নং মামলার তদন্ত কারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এস আই শ্রী অমল কুমার বিশ্বাস সরেজমিনে তদন্ত ছাড়াই মামলার বাদী দ্বারা বাধ্য বশিভূত হয়ে আমাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এস আই অমল কুমার বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি সরেজমিনে গিয়ে স্বাক্ষ্য প্রমান গ্রহন করেছি। স্বাক্ষ্য প্রমানে যা পেয়েছি প্রতিবেদন রিপোর্টে তাই দিয়েছি। কোন কিছু মিথ্যা বা গোপন করি নাই।
তাই এমতাবস্থায় সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশ সুপারের কাছে আবেদনকারী জোর প্রার্থনা জানিয়েছেন।
রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে মামলার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগ

