বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ

ফেনী প্রতিনিধি : বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর অংশ হিসেবে ফেনী জেলা পুলিশের প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর দ্বিতীয় দিনের নির্ধারিত ইভেন্ট ‘২০০ মিটার দৌড়, পুশ-আপ, হাই-জাম্প ও লং-জাম্প’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ফেনী পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় দিনের এ শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফেনী জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী মো: মনজুর রহমান, বিপিএম, পিপিএম-বার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ বোর্ডের সদস্যগণ অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।

পরীক্ষা কার্যক্রম শেষে টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মহোদয় নিয়োগপ্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার দালাল বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার বিষয়ে সতর্ক করেন। পাশাপাশি দালাল বা প্রতারক চক্রের কোনো তৎপরতা কিংবা প্রতারণার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ফেনী জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

দ্বিতীয় দিনের নির্ধারিত পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দিনের নিয়োগ কার্যক্রমের সমাপ্তি ঘটে। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যগণ পরবর্তী দিনের কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন। আগামীকাল তৃতীয় দিনের নির্ধারিত পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি ও দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মারুফা ইয়াসমিন, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স), নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও সদস্য, টিআরসি নিয়োগ বোর্ড, ফেনী; দেবদূত মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), কক্সবাজার জেলা ও সদস্য, টিআরসি নিয়োগ বোর্ড, ফেনী; মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফেনীসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যগণ।