গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে দুবাই প্রবাসী ইউসুফের স্ত্রী আখি (২৫) দুই বছরের শিশুসন্তান আনাস, পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি নারায়ণগঞ্জের ছেড়ে অপু (২২) সাথে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মোহাম্মদ অপু (২২) নামে এক যুবকের সঙ্গে আখির সম্পর্কের অভিযোগও করেছেন ইউসুফের পরিবার। এ ছাড়া স্বর্ণালংকার নেওয়ার বিষয়ে সুমি আক্তার নামে আরেক নারী গজারিয়া থানায় অভিযোগ করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে উভয় পরিবারের সম্মতিতে ইউসুফ ও আখির বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।
অভিযোগে বলা হয়, সম্প্রতি আখি দুই বছরের ছেলে আনাসকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যান। এ সময় বাড়ি থেকে পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ইউসুফ ও তাঁর ভাই জসিম মিয়া জানান, তাঁরা তাঁদের দুই বছরের শিশু আনাসকে ফিরে পেতে চান। পাশাপাশি নিয়ে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তাঁরা।
অন্যদিকে সুমি আক্তার অভিযোগ করে বলেন, “আখি আমার জ্যাঠাতো ভাইয়ের স্ত্রী। তিনি আমাকে বলেছিলেন, বিয়ের অনুষ্ঠানে যাবেন। এ কারণে আমার কাছ থেকে একটি স্বর্ণের চেন চেয়েছিলেন। বিশ্বাস করে আমি তাঁকে চেনটি দিয়েছিলাম। কিন্তু তিনি আমার চেনটি নিয়ে চলে গেছেন। এ ঘটনায় আমি গজারিয়া থানায় অভিযোগ করেছি।”
তবে এ ঘটনায় অভিযুক্ত আখি ও মোহাম্মদ অপুর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া থানার ইনচার্জ নকিব আকাম হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে তদন্তের পর পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
