ফেনীতে বিপুলপরিমাণ মাদকদ্রব্য জব্দ


ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, বাংলা মদ ও গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭৬ হাজার ২৩৫ টাকা।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে ৪ বিজিবি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ১৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ১৬০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ ছাগলনাইয়া বিওপির একটি বিশেষ টহল দল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ, ১৪ লিটার বাংলা মদ এবং ১০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।