মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী :নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে । শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী জানান এর আগেও চুরেরা একই স্থান থেকে লক্ষ লক্ষ টাকার তার চুরি করে নিয়ে যায়। পুনরায় চুরি করতে এসে এ ঘটনাটি ঘটে। নরসিংদী মডেল থানার ওসি এ আর মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
নরসিংদীতে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

