রামগঞ্জে ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে আনুষ্ঠানিক ভাবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল রামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম।
এ ফ্যামিলি কার্ডের মাধ্যমে এলাকার সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের পরিবার গুলো নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন , উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক ভিপি আবদুর রহিম, উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি শাহআলম, পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন কাননসহ প্রমুখ নেতৃবৃন্দ। এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।