রামগঞ্জের হরিশ্চর গ্রামের খাল পাড় থেকে ডাব ব্যবসায়ী সবুজের লাশ উদ্ধার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

 রামগঞ্জ উপজেলায়  খালের পাড় থেকে মোঃ সবুজ নামের  এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার  ৫ নম্বর চন্ডিপুর  ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের দক্ষিণ হরিশ্চর  গ্রামের একটি খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ীর নাম মোঃ সবুজ  হোসেন  (২৮)।

 তিনি উপজেলার দক্ষিণ হরিশ্চর গ্রামের কুরিচ্ছর বাড়ির মৃতঃ হোসেন আহমেদের  ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার  সবুজ  গ্রামের  সবুজ নামের অন্য  এক ব্যক্তির নারিকেল গাছের ডাব চুরি করে। পরে গ্রামের মাতাব্বর আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেনের কাছে নালিশ করলে  এ বিষয়ে শালিসি বৈঠক বসে। সালিসি বৈঠকে সালিশি মাতব্বরা  ডাব বিক্রেতা সবুজকে চোর সাব্যস্ত করেন  ।  পরের দিন মঙ্গলবার বিকেলে ডাব ব্যবসায়ি সবুজের লাশ রহস্য জনক ভাবে হরিশ্চর গ্রামের একটি  খালের পাড়ে  পড়ে থাকতে দেখে স্হানীয়রা।  খবর পেয়ে থানা পুলিশ রাত ৮ টার দিকে  ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  রামগঞ্জ থানা ওসি  তদন্ত আবদুল জলিল  বলেন,  সবুজ কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, না সে আত্মহত্যা করছে লাশ লক্ষ্মীপুর  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ও  পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন