ইয়াকুব নবী ইমন, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতরাতে উপজেলার দক্ষিণ আলীপুরে সম্মেলন কিমিটির আহবায়ক মোরশেদুল আমিন ফয়সালের সার্বিক সহযোগিতায় জামিয়া মিন্নত আলী-আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এই সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্বে করেন মাওলানা আবদুর রাজ্জাক।
এ সময় পাকিস্তান থেকে আগত মাওলানা ফয়সল নাদিম শাহ, দেশ বরেন্য ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাদ্রাসার মোতাওয়াল্লী হাজী শরীফ উল্ল, পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।

