ইয়াকুব নবী ইমন, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ দফাদার ছেরাজুল হক ও চৌকিদার তোফয়েল আহমদেকে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সংসর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান। এ সময় ইউপি সচিব শফিকুর রহমান, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, সালাহ উদ্দিন বাচ্চুসহ অনেকে উপস্থিত ছিলেন।
নোয়াখালীতে ব্যাতিক্রমি আয়োজনে গ্রাম পুলিশদের বিদায় সংবর্ধনা
