দাগনভূঞায় ডিএনসি-এর অভিযান: ৩০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

সাহেদ চৌধুরী, ফেনী জেলার প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনী জে

লা কার্যালয়। এ সময় অভিযানের টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

১৯ অক্টোবর ২০২৬ খ্রি. দুপুর ২:৩০ টা থেকে বিকেল ৩:৩০ টা পর্যন্ত দাগনভূঞা থানাধীন ০২ নং রাজাপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের গনিপুর গ্রামে এই অভিযান চালানো হয়।অভিযানের বিবরণ ও উদ্ধারকৃত আলামত:

ডিএনসি ফেনী-এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি চৌকস রেইডিং টিম গনিপুর গ্রামের গনু হাজীর বাড়ির বাসিন্দা মোঃ নয়ন (২৮) এর এক কক্ষ বিশিষ্ট দক্ষিণ দুয়ারী টিনের ঘরে অভিযান পরিচালনা করে। ঘরটিতে তল্লাশি চালিয়ে সর্বমোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার ও পলাতক আসামিদের পরিচয়:

অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—

১। হারুন অর রশিদ (৩৪): পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা- পরানী বেগম। সাং- গনিপুর (হাজী মেন্দি বাড়ি), ০৭ নং ওয়ার্ড, রাজাপুর ইউপি, থানা- দাগনভূঞাঁ, জেলা- ফেনী।

২। মোঃ শওকত হোসেন (৩৫): পিতা- শফিকুর রহমান, মাতা- মনোয়ারা বেগম। সাং- গনিপুর (মহাজন বাড়ি), ০৭ নং ওয়ার্ড, রাজাপুর ইউপি, থানা- দাগনভূঞাঁ, জেলা- ফেনী।

অভিযান চলাকালে ওই ঘরের মালিক ও মামলার ৩নং আসামি মোঃ নয়ন (২৮) (পিতা- মৃত নুর মোহাম্মদ) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনি ব্যবস্থা:

এই ঘটনায় ডিএনসি-এর পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে দাগনভূঁঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ফেনী জেলাকে মাদকমুক্ত করতে ডিএনসি-এর এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।