মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের উপহারের শাড়ি বিতরণ

আবু রায়হান নিরব মেহেরপুর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপহার হিসেবে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি ও কাপড় বিতরণ করা হয়েছে। শনিবার (১৭অক্টোবর) দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলায় মোট এক হাজার শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি। বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষ নিরাপদে নিজ নিজ ধর্ম পালন ও ধর্মীয় অনুষ্ঠান করতে পারবেন—এই অধিকার রক্ষার ব্যাপারে বর্তমান সরকার বদ্ধপরিকর। শাড়ি বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখরুজ্জামান,সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, গাংনী পৌর বিএনপি’র সভাপতি মকবুল হোসেন মেঘলা,এবং পূজা পর্যবেক্ষণ কমিটির সভাপতি রেজাউল হক,জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ,জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। শাড়ি বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামের সঞ্চালনায়