মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক

উত্তম দাম

শনিবার ১৭ অক্টোবর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় আজ ১৭ অক্টোবর ২০২৬ সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন ও পাচার কাজে ব্যবহৃত ৩ টি ইজিবাইকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় ১ জন ইজিবাইক চালক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।