ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাসানপুরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।
সভায় সোহাগ মাস্টারের সঞ্চালনায় ও মজিবুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাম রসুল মজুমদার গোলাপ।
বক্তব্যে গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন, “বিগত সময়ে আমাকে কারাগারে রেখেও আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত করেছিলেন। আগামী নির্বাচনেও আপনারা আমাকে আনন্দপুর ইউনিয়ন পরিষদে নির্বাচিত করবেন বলে আশা করি। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। আনন্দপুর ইউনিয়নে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।”
তিনি এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জেলা ওলামা দলের সদস্য আরিফুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
