গোবিন্দগঞ্জ পৌর জাসাসের ওয়ার্ড কমিটির পরিচিতি সভা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টায় পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় নিউ লাইফ ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে পৌর জাসাসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ। পৌর জাসাসের আহবায়ক রাশেদ নিজাম রোমেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল হক রিপন, পৌর যুবদলের সদস্য সচিব (ভারঃ) আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা জাসাসের আহবায়ক মুস্তাফিজুর রহমান চৌধুরী মুন্নাফ, সদস্য সচিব (ভারঃ) বাদশা আকন্দ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, উত্তর বাসস্ট্যান্ড কোচ-কাউন্টার শ্রম কল্যাণ উপ-কমিটির সভাপতি ময়নুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।