মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মধুখালী উপজেলা বিএনপি সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান। স্বাগতম বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধা রোকনুজ্জামান। বিশেষ বরেণ্য প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং প্রধান শিক্ষক উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধা রোকনুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাচ আলী মৃধা, যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান মুরাদ, মধুখালী উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, কামারখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আকতার মোল্যা, দয়ারামপুর গ্রামের সমাজ সেবক মনোয়ার মুন্সী, আলম মোল্যা, আনারুল ইসলাম, রিয়াজুল ইসলাম স্বপন, পিটিএ সভাপতি বিপুল মোল্যা, দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বাবুল হোসেন সমাজসেবক জাকির হোসেন মোল্যা, আজাদ শেখ, সামছুল আলম মোল্যা প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্য সচিব মৃধা রোকনুজ্জামান এর সার্বিক ব্যবস্থাপনায় সার্বিক ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র ও পিটিএ সদস্য আকরাম বিশ্বাস, ইব্রাহীম হোসেন, বিউটি দেউড়ী, গ্রামপুলিশ তফসীর মোল্যা প্রমুখ। মনোমুগ্ধকর বর্ণাঢ্য অনুষ্ঠান মালার ধারা বর্ণনায় ছিলেন ডাঃ ফরিদ হোসেন মোল্যা ফরিদ, আনারুল ইসলাম মোল্যা প্রমুখ।।
আরও সংবাদ
সিরাজগঞ্জে অবৈধ মজুতকৃত পেট্রোল বিক্রির টাকা কোষাগারে দিলেন ইউএনও, অভিযোগ ওঠায় তদন্ত
- Daily Nabochatona
- মার্চ 31, 2026
- 0
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত পেট্রোল গায়েবের অভিযোগ ওঠে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের বিরুদ্ধে। তবে রবিবার (২৯ […]
কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল ,প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 18, 2025
- 0
নুরুল আলম সিকদার, কক্সবাজার কক্সবাজারে স্থবির হয়ে পড়া ভূমির দলিল নিবন্ধন আলোর মুখ দেখেছে। বাতিল হলো কক্সবাজার জেলায় ভূমির দলিল নিবন্ধনে বর্ধিত উৎসেকর। কক্সবাজারের ভূমিপুত্র, […]
সুনামগঞ্জে শেষ হলো টিআরসি নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন
- Daily Nabochatona
- এপ্রিল 8, 2025
- 0
বাবুল মিয়া, সুনামগঞ্জ সুনামগঞ্জে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম গতকাল সোমবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দিনের কার্যক্রম সকাল ৮টায় […]
