গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত মোঃ আক্তার  হোসেন  মুন্সী

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী  উপজেলার গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মধুখালী উপজেলা দূর্নীতি  প্রতিরোধ কমিটির  সভাপতি  মোঃ আক্তার  হোসেন মুন্সী । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার  সভাপতিত্বে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মোঃ আক্তার  হোসেন মুন্সীকে  সভাপতি এবং মোঃ আবু বক্কার মোল্যাকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি মোঃ আক্তার  হোসেন মুন্সী  বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় মধুখালী পৌর বিএনপি সভাপতি মোঃ হায়দার আলী মোল্যা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও কমিটির সদস্যরা  উপস্থিত থেকে নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন