মাগুরা প্রতিনিধিমাগুরায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ও মুগ ডালের বীজ, সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। আয়োজক সূত্রে জানা যায়, চলতি খরিফ মৌসুমে সদর উপজেলার ২ হাজার কৃষকের মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার, ১৬০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় নিয়মিতভাবে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আরও সংবাদ

নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
- Daily Nabochatona
- অক্টোবর 13, 2026
- 0
ইয়াকুব নবী ইমন,নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি […]

সৃজন সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফুলগাজীতে শীতবস্ত্র বিতরণ
- Daily Nabochatona
- জানুয়ারি 11, 2026
- 0
ফুলগাজী,ফেনী প্রতিনিধি সৃজন সমাজকল্যাণ পরিষদ, ফুলগাজীর উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে […]

গোবিন্দগঞ্জে জামায়াত ইসলামীর অমুসলিম শাখার কমিটি গঠন
- Daily Nabochatona
- মে 6, 2025
- 0
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখার উদ্দ্যেগে উপজেলার সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ এবং জামায়াতে ইসলামী অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে। […]

