নবীনগর সরকারি কলেজে ‘পাশের গ্যারান্টি’ সিন্ডিকেট: একজন বরখাস্ত, আরেকজন শোকজ

হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনের প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-এ অবস্থিত নবীনগর সরকারি কলেজ-এ ‘পাশের গ্যারান্টি’ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে গড়ে ওঠা সিন্ডিকেটের ঘটনায় নতুন মোড় নিয়েছে।কলেজ সূত্রে জানা গেছে, টেস্ট পরীক্ষায় পাশ করানোর নিশ্চয়তা দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পর অফিস সহায়ক রাজীব আহামেদকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। একই ঘটনায় নৈশ প্রহরী শামীম মিয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।ঘটনার প্রকাশের পর উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন মহল বিষয়টিকে শিক্ষা ব্যবস্থার জন্য গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে ‘পাশের নিশ্চয়তা’ সিন্ডিকেট নিয়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। তদন্তে উঠে এসেছে, একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের প্রলোভন দেখিয়ে টাকা আদায় করত। “খাতায় কিছু না লিখলেও পাশ করিয়ে দেওয়া হবে” — এমন আশ্বাস দিয়ে ১০ হাজার থেকে শুরু করে ২০ হাজার বা তারও বেশি টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে কয়েক লাখ টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন