নড়াইল জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা পরিষদের প্রশাসক হলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক জেলা পরিষদের প্রশাসক হওয়ায় খুশি সাধারন মানুষ।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে নড়াইল জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।  

উল্লেখ্য, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। ১৯৭৮ সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আর্দশ ধারণ করে নড়াইল জেলায় বিএনপি প্রতিষ্টাকালীন সর্বোচ্চ  ত্যাগ ও পরিশ্রম, সাংগঠনিক দক্ষতা, সততা, শ্রম মানুষের কল্যাণে কাজের ব্রত নিয়ে সকল তর্ক বিতর্কের উর্ধে  নড়াইলে বিএনপি  কে সাংগঠনিকভাবে গতিশীল ও ঐক্যবদ্ধ রাখতে দেশের কল্যানে জীবন বাজী রেখে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। কোন লোভ, অহংকার ক্ষমতা,  মোহ, দুর্নীতি, প্রতিহিংসা তাকে স্পর্শ করতে পারেনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নড়াইল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী প্রশাসক হিসেবে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন।

মন্তব্য করুন