ঝিনাইদহে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে র?্যালী,পুষ্প অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহ

ঝিনাইদহে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরে পুলিশ প্রশাসন, ঝিনাইদহ প্রেসক্লাব,বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এদিকে সকালে ২১ শে ফেব্রুয়ারী ২০২৬ মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে অংকুরের আয়োজনে র?্যালী,পুষ্প অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন অংকুর নাট্য একাডেমির সভাপতি আহসান হাবিব রনক,সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, রেজাউল ইসলাম,শিক্ষক সাইফুল ইসলাম,  দিদার হোসেন,  সাংবাদিক সাজ্জাদ আহমেদ সহ বিভিন্ন শ্রেণির মানুষ।

মন্তব্য করুন