ভোটারদের দ্বারেদ্বারে ভোট প্রার্থনা করছেন ডা.ছামিউল হক ফারুকী

মোঃ হোসেন শাহ ফকির ইসলামপুর প্রতিনিধি

 জামালপুরের ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে দিন ব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক। মঙ্গলবার(৫ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত গাইবান্ধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় ড.ছামিউল হক ফারুকী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী আদর্শের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সৎ যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা সেক্রেটারি আবু মুছা,উপজেলা যুববিভাগের সেক্রেটারি মনির হোসেনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।এ সময় নেতাকর্মীরা দাড়ি পাল্লা মার্কার পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন