কামারখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Exif_JPEG_420

মোঃ  সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী  কামারখালী উচ্চ বিদ্যালয়ের   বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ২৬ জানুয়ারি (সোমবার ) ও ২৭ জানুয়ারি (মঙ্গলবার ) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ম দিন অর্থাৎ সোমবার ক্রীড়া প্রতিযোগিতা এবং মঙ্গলবার অর্থাৎ ২য় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাছাড়াও  প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ও  সবার উদ্যোশে  স্বাগতম  বক্তব্য  রাখেন এবং ক্রীড়া অনুষ্ঠান  উদ্বোধন  করেন বিদ্যালয়ের  প্রধান শিক্ষক, মুহাম্মদ  বশীর  উদ্দীন  ।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর সহকারি  অধ্যাপক  মৃধা মোঃ ডাঃ শাহীনুজ্জামান , মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সহ-যুব বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম ফুরাাদ, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার, কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নব কুমার দত্ত, বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী সুলতানা, কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী গোলাম রসুল, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শশাংক শেখর সাহা, ফরিদপুর চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র দাস, স্কুলের সাবেক অভিভাবক কমিটি মোঃ মিজানুর রহমান জিন্নু, মামুন চৌধুরী , মোঃ মাহফুজুর রহমান জাফর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।  ক্রীড়া অনুষ্ঠান  পরিচালনায়  ছিলেন সহকারী শিক্ষক অশোক কুমার কর, ধারাভাষ্য বিবরনীতে ছিলেন সিনিয়র শিক্ষক দুলাল কুমার মিত্র, সহকারী শিক্ষক আব্দুল্লাহ, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন  সহকারি  শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস ও  সহকারি শিক্ষক প্রেমব্রত সাহা প্রমুখ ।

মন্তব্য করুন