মধুখালীতে ট্র্যাক চাঁপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

মধুখালী  প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া রাস্তার মোড় থেকে রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক আটটার সময়  সাব্বিরের ইটভাটার পাশে একটি  ড্রাম  ট্র্যাক চাঁপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম আরাফাত হোসেন (২২)। সে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদিরপাড়া-তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। মধুখালী  থানার এস আই তন্ময় মন্ডল জানান, রোববার সকালে আরাফাত মোটরসাইকেল যোগে নওপাড়া থেকে জুবায়ের ফুটওয়্যারে কাজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরাফাত জীবিকার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন