মো. আফজল হোসেইন, শ্রীমঙ্গল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কার ও নোহার মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মধ্যে একজন নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার ভোর ৬টার দিকে উপজেলার লইয়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গফুর শেখ (৪১)। তিনি শ্রীমঙ্গল উপজেলা যুবদলের কর্মী এবং কাপড় ব্যবসায়ী ছিলেন। আহতদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা তানভীর হোসেন জনিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে এবং অপরজন অজয় সিংকে মৌলভীবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার অজয় সিং তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছিলেন যারা বাইক চালান, দয়া করে কয়েকটি দিন বিশেষ করে বিজয়াদশমী পর্যন্ত যানবাহন ধীরে চালাবেন। কিন্তু ভাগ্যের পরিহাস, সতর্কবার্তা দেওয়ার মাত্র একদিন পরেই নিজেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হলেন তিনি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত গফুর শেখের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করতে দেখা যায় স্থানীয়দের।
আরও সংবাদ

মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভে জামায়াত-শিবিরকে হুঁশিয়ারি
- Daily Nabochatona
- জুলাই 15, 2025
- 0
বাবুল আহমেদ মানিকগঞ্জ: মানিকগঞ্জে জামায়াত-শিবিরের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এবং গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ […]
চট্টগ্রামে বিপিসির অধিনস্থ দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন
- Daily Nabochatona
- আগস্ট 15, 2025
- 0
চট্টগ্রাম ব্যুরো পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন অধিনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের মানবন্ধন ও স্বারক লিপি প্রদান গতকাল বৃহস্পতিবার […]
আইন-শৃঙ্খলা উন্নয়নে কঠোর পদক্ষেপের নির্দেশনা: ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- Daily Nabochatona
- এপ্রিল 13, 2026
- 0
ব্যুরো চীফ, ফরিদপুর: ফরিদপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) […]
