রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিআরপি পার্টির উপদেষ্টা সেলিম প্রধান। ১৫ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়, যেখানে বিআরপি পার্টির উপদেষ্টা উপস্থিত ছিলেন।সম্মেলনে বক্তৃতাকালে বিআরপির উপদেষ্টা বলেন, আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে সমাজে বেড়ে উঠা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেই আসছি। এটি আমাদের সকলের মিলিত উদ্যোগের মাধ্যমে সম্ভব। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উদ্দেশ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। বলেন, তারেক সাব, আমি আপনার প্রতি একান্ত অনুরোধ জানাচ্ছি। আপনার দলের যারা মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের দল থেকে বাদ দিয়ে দিন। দেশের স্বার্থে এই পদক্ষেপ নেয়া অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, আমাদের সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দুরীভূত করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এজন্য রাজনৈতিক প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে যেখানে দেশবাসীকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিআরপি পার্টি উপদেষ্টা সেলিম প্রধান।
আরও সংবাদ
বারিতে জুলাই পুনর্জাগরণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী
- Daily Nabochatona
- আগস্ট 4, 2025
- 0
সাইফুল্লাহ, গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) জুলাই বিপ্লব ২০২৪-এর স্মৃতিচারণ, গণতন্ত্রের পুনর্জাগরণ স্মরণে ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বারি’র প্রশাসনিক ভবনের মূল ফটকে […]
নীলফামারীতে বিএনপিতে যোগদান করলেন জাপার তিনজন চেয়ারম্যান
- Daily Nabochatona
- জানুয়ারি 13, 2026
- 0
হামিদুল্লাহ সরকার নীলফামারীঃ বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীতে জাতীয় পার্টির (জাপা) তিনজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বিএনপিতে যোগদান করেছেন। রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় […]
কুষ্টিয়ায় পুত্র সন্তান জন্ম দিল ধর্ষণের শিকার শিশু গ্রেপ্তার আপন চাচা
- Daily Nabochatona
- এপ্রিল 12, 2025
- 0
আহসান বিশ্বাস, কুষ্টিয়া কুষ্টিয়ায় ধর্ষণের শিকার ১৩ বছর বয়সী একশিশু একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে ওই শিশুর আপন চাচা উদয় কর্মকারকে […]
