মরদেহ দেখতে গিয়ে গ্রেফতার শ্রমিক লীগ নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার মরদেহ দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান লস্করের বাসায় মরদেহ দেখতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, মো. শাহজাহান লস্কর (৭২) কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ছিলেন। তিনি বুধবার সন্ধ্যায় নিজ বাসায় ইন্তেকাল করেন। রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ আল মামুন তার মরদেহ দেখতে যান এবং এ সময় সদর থানা পুলিশের একটি দল বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন