ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে এক আরিফ হোসেন (১৩) নামে মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আরিফ উপজেলার বদলকোট ইউনিয়নের পরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির জামাল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মাঝে মধ্যে রাতে বাড়িতে যেত না, বাহিরে থাকত, ঘুরাঘুরি করত। রাতে বাড়িতে না থেকে পরের দিন সকালে বাড়িতে চলে যেত। গত শনিবার রাতে আরিফ বাড়িতে না যাওয়ায় রোববার সকাল থেকে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। সোমবার সকালে স্থানীয় লোকজন উপজেলার বদলকোর্ ইউনিয়নের মেঘা খালে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিক একটি শিশুর মরদেহ উদ্ধারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে নিহত শিশুর বাবা ঘটনাস্থলে যায়। সেখানে তিনি ছেলের মরদেহ দেখে চিনতে পারেননি। পরে তার মা থানায় এসে ছেলের মরদেহ দেখে ছেলের পরিচয় নিশ্চিত করে। নিহতের পরিবারের এক সদস্য দাবি করেন, আরিফ হয়তো কারো ঘরে ঢুকতে চেষ্টা তাকে পিটিয়ে হত্যা করা হয়। চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শিশুর মরদেহ খালের পানিতে উপুড় হয়ে ছিল। এতে শরীরের বিভিন্ন অংশসহ চোখ, মুখ ফুলে যায়। শরীরে এ পর্যন্ত কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
আরও সংবাদ

সমাজসেবী সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনির মায়ের ইন্তেকাল
- Daily Nabochatona
- আগস্ট 28, 2026
- 0
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: বিশিষ্ট শিল্পপতি. সমাজসেবী সিঙ্গাপুর প্রবাসী এ রহমান গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনির মা মোসাম্মদ মাকসুদা খাতুন বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল […]
বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
- Daily Nabochatona
- জানুয়ারি 6, 2026
- 0
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ হেলিফ্যাড ও সড়ক-মহাসড়ক দখল করে অবৈধ ইট, পাথর, সিমেন্ট, গাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আতাদত। রবিবার(সন্ধায়) উপজেলা সহকারী […]

সোনাইমুড়ীতে অনুসর্গ শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত,
- Daily Nabochatona
- জুলাই 1, 2026
- 0
মাকসুদ আলম সোনাইমুড়ী চাটখীল নোয়াখালী প্রতিনিধি ঃ এক অনন্য স্বীকৃতি, ও আবেগঘন পরিবেশ আর উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সোনাইমুড়ীর অন্যতম একাডেমিক কেয়ার ‘অনুসর্গ শিক্ষা পরিবার’-এর […]

