কলাপাড়ায় হাসপাতালে রোগীদের মাঝে বিএনপির খাবার বিতরণ

সৌমিত্র সুমন (পটুয়াখালী) কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুন। খাবার বিতরণে অংশ নেয় উপজেলা মহিলা দল ও শ্রমিক দল। উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, মরিয়ম আক্তার, মনি বেগম ও শ্রমিক নেতা সোয়েবুর রহমান। সালমা আক্তার লিলি বলেন, অসহায় রোগীদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।

মন্তব্য করুন