ePaper

সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বাবুল আহমেদ, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়ায়  বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। গতকাল শনিবার সকালের দিকে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া নামক এলাকায় সেচ পাম্পের মোটরের খুঁটির নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। স্থানীয় ইউপি সদস্য রাশেদ মিয়া জানান, সকালে বাছেদ সরকারের সেচ মোটরের খুঁটির পাশে মরদেহটি দেখতে পান এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, রাতে ওই ব্যক্তি কোমরে দড়ি বেঁধে খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টা করেছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাটুরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের ডিজিএম ওয়ালিওয়াল্লাহ বলেন, মৃত ব্যক্তি সমিতির কোনো কর্মচারী নন। তিনি চোরচক্রের সদস্য হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে উপজেলায় অন্তত ১০ থেকে ১৫ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানান তিনি। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (5550,23186,27272) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *