ePaper

শৃঙ্খলা ও পেশাদারিত্বে গুরুত্ব, গাইবান্ধা জেলা পুলিশের সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, গাইবান্ধা

গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মো. আরাফাত হোসেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও মাঠ পর্যায়ের দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস সদস্যদের পুরস্কৃত করেন। পরে তিনি যানবাহন শাখা পরিদর্শন করেন।

এছাড়াও পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অবসরজনিত কারণে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *