ePaper

মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ধারণা

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় ফিরোজ বিশ্বাস নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  স্থানীয়দের ধারণা, বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।অন্যদিকে নিহতের পরিবারের দাবি, ফিরোজকে একটি সংঘবদ্ধ চক্র ভুল পথে পরিচালিত করেছিল। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মাগুরা সদর থানার এসআই মো. আতাউল গনি জানান, অপমৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাঠের মধ্যে ফিরোজ বিশ্বাসের মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশেই একটি বৈদ্যুতিক খুঁটি ছিল এবং সেখানে ট্রান্সফরমার খোলার কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে পড়ে মারা যান।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারন। এবং সে অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *