মাগুরা প্রতিনিধিমাগুরায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ও মুগ ডালের বীজ, সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। আয়োজক সূত্রে জানা যায়, চলতি খরিফ মৌসুমে সদর উপজেলার ২ হাজার কৃষকের মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার, ১৬০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় নিয়মিতভাবে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
Related News
ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ: শয্যা সংকটে হাসপাতালে ভোগান্তি, উদ্বেগে অভিভাবকরা
- Nabochatona Desk
- April 2, 2026
- 0
ব্যুরো চীফ, ফরিদপুর ফরিদপুরে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। মাত্র একদিনেই নতুন করে ১০ শিশুর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট […]
আগুনে পুড়ছে কৃষকের প্রাণ তৎপরতা নেই প্রশাসনের
- Nabochatona Desk
- January 5, 2025
- 0
লিয়াকত আলী, লালমনিরহাট লালমনিরহাটে অবাধে চলছে ফসলি জমির ওপরের অংশ কেটে কেনাবেচা। মাটির ওপরের নরম অংশটিকে বলা হয় (টপ-সয়েল) যা উর্বরা শক্তিই ফসলি জমির একমাত্র […]
জয়পুরহাট সাবেক সচিব আব্দুল বারী’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
- Nabochatona Desk
- August 21, 2025
- 0
সুলতান মাহমুদ, জয়পুরহাট জয়পুরহাট প্রেসক্লাবে সাবেক সচিব আব্দুল বারী’র সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে আয়োজিত এ সভায় কালাই, ক্ষেতলাল ও […]
