আর্তমানবতায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর পল্টন এলাকায় শীতার্ত অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল বিতরণ) করেছে। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থা ঢাকার সভাপতি ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মজিবুর রহমান। ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর সুলতান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন, মুতাসিম বিল্লাহ সোহেলসহ ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই শীতে কষ্ট পাবে না।” ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন থেকে আর্তমানবতায় নিয়োজিত থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নানামূখী সামাজিক কার্যাক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি, উপস্থিত তরুণ প্রজন্মকে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের কার্যক্রম সমাজের সর্বত্র ছড়িতে দিতে আহ্বান জানান।
Related News
ভারতের শুল্কে রপ্তানি-বিনিয়োগে সম্ভাবনা
- Nabochatona Desk
- August 7, 2025
- 0
নিজস্ব প্রতিবেদকভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কারোপের কারণে বাংলাদেশের টি-শার্টসহ তৈরি পোশাক পণ্য রপ্তানি বাড়ার সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি ভারত ও চীন থেকে বাংলাদেশে বিনিয়োগ […]
নিষেধাজ্ঞা শেষ হলেও চাল পাননি সুন্দরবনের জেলেরা
- Nabochatona Desk
- September 4, 2025
- 0
মোংলা প্রতিনিধি টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও সরকারি বরাদ্দের চাল সহায়তা পাননি সুন্দরবনের জেলে ও বনজীবীরা। ফলে এই সময়ে তাদের পরিবারে চলেছে চরম খাদ্যসংকট। […]
- Nabochatona Desk
- April 6, 2025
- 0
১৭ বিয়েবাড়িতে অবরুদ্ধ ওসিসহ পুলিশ সদস্যদের উদ্ধার করল সেনাবাহিনী নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জে কনের বাড়িতে অবরুদ্ধ বরপক্ষকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ […]
