ePaper

বিশ্ব বসতি দিবসে ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভা

ফরিদপুর ব্যুরো:

‘নিরাপদ ও মানসম্মত বাসস্থান, পরিকল্পিত নগরায়ণ’—এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস উপলক্ষে ফরিদপুরে র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, ফরিদপুরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। র?্যালিটি পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ রায়হান গফুর,সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।সভায় বক্তারা বলেন, প্রত্যেক মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা এবং পরিকল্পিত ও টেকসই নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলাই বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বক্তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ, বস্তি সমস্যা, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও আবাসন সংকট বর্তমানে নগরজীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার, প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।