মধুখালী প্রতিনিধি ঃ সুদিপা বিশ্বাস (৩৫) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী মোল্যা পাড়া নিবাসী কামারখালী বাজারের গ্রাম্য ডাক্তার সঞ্জয় কুমার বিশ্বাস (সনজিৎ) এর বড় মেয়ে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সুদিপা বিশ্বাস (৩৫) নামে এক গৃৃহবধূ নিহত হয়েছে । এ ঘটনায় তার স্বামী সুবির বিশ্বাস (৩৭) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে ভাঙ্গা থেকে ফরিদপুরে আসার পথে বাখুন্ডা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শিবচর থেকে চিকিৎসার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ফরিদপুরে আসছিলেন সুবির বিশ্বাস ও তার স্ত্রী সুদিপা বিশ্বাস। পথিমধ্যে বাখুন্ডা ব্রিজের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুদিপা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত সুবির বিশ্বাসকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুদিপা বিশ্বাস সদর উপজেলার ধোপাডাঙ্গা চাঁনপুর গ্রামের বাসিন্দা এবং সুবির বিশ্বাসের স্ত্রী। আহত সুবির বিশ্বাস একই এলাকার ভূপতি বিশ্বাসের ছেলে। ঘটনার পর বিষয়টি কোতোয়ালি থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Related News
ঝিনাইগাতীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ভিযোগে ভাসুরের বিরুদ্ধে মামলা
- Nabochatona Desk
- March 20, 2025
- 0
শেরপুর প্রতিনিধি শেরপুরের ঝিনাইগাতীতে গৃহবধূ(৩৭) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আপন ভাসুর গোলাম রব্বানী টিটু(৪৮)এর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু […]
চট্টগ্রামে নারীর ১১ টুকরো করা লাশ উদ্ধার
- Nabochatona Desk
- July 11, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পাহাড়িকা হাউজিং সোসাইটির এক বাসা থেকে ফাতেমা বেগম (৩২) নামের এক নারীর ১১ টুকরো করা লাশ উদ্ধার করা […]
কাজিপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
- Nabochatona Desk
- March 8, 2025
- 0
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কাজিপুরে গর্তে জমা পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলের দিকে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা […]
