ePaper

বটতলা হাট চৌমুহনীতে রেড ক্রিসেন্টের ইফতার বিতরণ: সাধারণ মানুষের মুখে হাসি

জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ

“ভালোবাসা ও সহমর্মিতায় ভাগ করে নিই রমজানের আনন্দ”— এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

আজ বিকেলে শহরের বটতলা হাট চৌমুহনী এলাকায় ভ্যান চালক, রিকশা চালক ও সাধারণ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে এই ইফতার পৌঁছে দিতে পেরে ইউনিটের পক্ষ থেকে আনন্দ প্রকাশ করা হয়েছে। ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ মানিক রায়হান, নেস্কো চাঁপাইনবাবগঞ্জের স্টোর কিপার আলহাজ্ব আবুল কালাম এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, রমজানের এই পবিত্র মাসে সাধারণ ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রেড ক্রিসেন্ট সবসময়ই আর্তমানবতার সেবায় নিয়োজিত এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (24320,19831,5518) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *