সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
ফেনী মডেল থানা সূত্রে জানাযায়, বাদী মনিষা সেন ২০/০৪/২০২৬ তারিখ সকাল বেলা তাহার বোনের বাসা হতে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। ঐসময় উক্ত কলোনীর মেইন দরজা খোলা অবস্থায় ছিল। বোনের বাসা হতে বের হয়ে নিজ বাসার দিকে যাওয়া কালে সকাল অনুমান ০৯.৪১ ঘটিকার সময় বর্নিত ঘটনাস্থল অর্থাৎ ফেনী মডেল থানাধীন মাষ্টারপাড়া সোবহান মঞ্জিলের সামনে পাকা রাস্তার উপর অবস্থানরত একজন অজ্ঞাতনামা ব্যাটারী চালিত অটোরিক্সা চালক তাহাকে দেখে অশ্লীল ভাষায় ডাক দেয়। মনিষা সেন উক্ত অগ্ঙাত নামা অটোরিক্সা চালককে ভদ্র আচরণ করতে বলিলে সে আরো নোংরা কথাবার্তা, অশালীন মন্তব্য করিতে থাকে। একপর্যায়ে উক্ত অটোচালক তাহার বিকৃত যৌন লালসা চরিতার্থ করার নিমিতে পরিহিত লুঙ্গি উপরের দিকে উচিয়ে তাহার যৌনাঙ্গ প্রদর্শন করে বিভিন্ন অঙ্গি-ভঙ্গি করে যৌন নিপীড়ন করে। মনিষা সেন নিরুপায় হয়ে অজ্ঞাতনামা অটোরিক্সা চালকের এরূপ অশ্লীল আচরণ মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারন করে রাখে। পরবর্তীতে তাহার শোর চিৎকার করিলে অজ্ঞাতনামা অটোচালক বিভিন্ন হুমকি ধমকি প্রদান করিতে থাকে।
এই ঘটনার ভিডিও চিত্র দ্রুত সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই সংক্রান্তে ফেনী মডেল থানার মামলা নং-৩৭/২১৩, তারিখ-২২/০৪/২০২৬খ্রিঃ, ধারা-১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ রুজু করা হয়।
ঘটনার পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/পারসিত চাকমা বাদীর ধারনকৃত ভিডিও পর্যালোচনা করিয়া আসামীকে সনাক্ত করতঃ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাহার অবস্থান নির্নয় করে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম শহর এলাকায় অভিযান পরিচালনা করিয়া বর্ণিত মামলার ঘটনার সহিত জড়িত আসামী মো: রুবেল খান প্রকাশ হাত কাটা রুবেল (৩০), পিতা-মোঃ খোকন, মাতা- সেলিনা খাতুন, সাং-কালিকাবাড়ী, ০৯নং বলই বুনিয়া, কালিকাবাড়ী ইউপি, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাঘেরহাট এপি-পূর্ব উকিল পাড়া, মিল্কি উকিল এর ভাড়া বাসা, ০১নং ওয়ার্ড, ফেনী পৌরসভা, থানা ও জেলা- ফেনীকে গ্রেফতার করেন।
ফেনী মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: ফৌজুল আজিম জানান, ঘটনার পর থেকেই একাধিক স্থানে তাকে আটকের লক্ষ্যে অভিযান চালায় ফেনী মডেল থানা পুলিশ। পরে গতকাল রাতে তাকে চট্টগ্রাম থেকে আটক করতে সক্ষম হয় প্রশাসন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
