ePaper

ফেনীতে মাত্র ১ ঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা, প্রশ্নের মুখে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে ২০২৬ সালের ২৮ এপ্রিল মাত্র ১ ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। এমন পরিস্থিতিতে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেন পরিষ্কারের কার্যকারিতা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কারের কথা বলা হলেও বাস্তবে এর কোনো কার্যকর প্রমাণ দেখা যাচ্ছে না। সামান্য বৃষ্টিতেই যদি শহরের এই অবস্থা হয়, তাহলে ভারী বর্ষণে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। নাগরিকদের দাবি, ফেনী পৌরসভার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের নামে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পৌরসভার সেবা ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে। ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ অবস্থায় ফেনীবাসী দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *